সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরার ৭ জনকে কারাদণ্ড ।

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরার ৭ জনকে কারাদণ্ড ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরার অপরাধে জেলা মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে সাত দিনে ৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০হাজার ৬ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত জেলায় ৪০ টি অভিযান চালানো হয়েছে। ১৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ১২ টি মামলা করা হয়েছে।

যে সময়ে মুন্সীগঞ্জ জেলায় ৪৪টি মাছঘাট, দুই হাজার ৮৫টি আড়ত ও ১৫৬টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত দুই দিনের অভিযানে সাত হাজার ০.২৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২৯.৯৯৫মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এ. টি. এম তৌফিক মাহমুদ জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য জেলায় অবস্থিত নদীতে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

এই নিষেধাজ্ঞার সময়ে মুন্সীগঞ্জ জেলায় মোট ৩ হাজার ইলিশ জেলের জন্য মাথাপিছু ২৫ কেজি করে মোট ৭৫ টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!