সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে নবাগত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে পাবলিক প্রসিকিউটরের সৌজন্য সাক্ষাত

মুন্সীগঞ্জে নবাগত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে পাবলিক প্রসিকিউটরের সৌজন্য সাক্ষাত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের নবাগত জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন।

আজ সোমবার দুপুরের দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীকে খাস কামরায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন। এর আগে গেল বুধবার জেলা ও দায়রা জজের খাস কামরায় গিয়ে বিচারক ফারুক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এর আগে গেল ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক ফারুক আহমেদ ও সাব্বির মাহমুদ চৌধুরীর বদলির আদেশ হলে তারা মুন্সীগঞ্জে বিচারকের দায়িত্ব শুরু করেন।

বিচারক ফারুক আহমেদ ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) হিসেবে এবং বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন জানান, জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় মুন্সীগঞ্জের বিচারিক কাজে যোগদান করেছেন। দক্ষ ও ন্যায় বিচারকদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!