সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজের সংবর্ধনা

মুন্সীগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজের সংবর্ধনা

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলামকে সংবর্ধনা দিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৬ মে) সকাল দশটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূর হোসেন। পরে জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির আইনজীবীরা।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলমের সার্বিক দায়িত্বে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ মোঃ আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি)অ্যাডভোকেট তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আলমগীর কবির, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট ফারুক আহমেদ, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট শাহিন মিজি, অ্যাডভোকেট রফিকুল আমিন খান, অ্যাডভোকেট ফিরোজ খান প্রমূখ।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট সুমন সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুজ্জামান লাভলু, অ্যাডভোকেট শফিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হালিম সরদার, অ্যাডভোকেট হামিদ মল্লিক সহ আদালতের অন্যান্য বিচারক গণ, সরকারি কৌশলী গণ, সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য সহ আইনজীবীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!