সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুন্সীগঞ্জে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মুন্সীগঞ্জে। মঙ্গলবার ( ২১অক্টোবর) দুপুর ১২ টার প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলার প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, বৈশাখী টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম লিটন, মুন্সীগঞ্জ প্লেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, দৈনিক কালবেলা প্রত্রিকার মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, নিউজ ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট শুভ ঘোষ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিব, শিক্ষক ও সংগঠক মোহাম্মদ জুনায়েদ, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জসিম, সাংবাদিক শাহনাজ হীরা, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নাজমুল হাসান ছোটন, , সংস্কৃতি কর্মী গোবিন্দ মন্ডল, মো:আলমগীরসহ আরও অনেকে।

দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানিয়ে ও উত্তরোত্তর সফলতা কামনা করেন আলোচকবৃন্দ। একই সাথে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধির সাহসী ভূমিকার কথা স্মরণ করে পত্রিকাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় আশা ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!