শ্রীকান্ত দাস-
মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
এসময় মনির কনফেকশনারিতে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রজনীগন্ধা কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে আসিফ আল আজাদ বিভিন্ন মুদি দোকান ও কনফেকশনারি তে মনিটরিং করেন। দোকানের মূল্য তালিকা যাচাই ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশ দেন।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: সামির হোসাইন সিয়াম ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।