মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর বদলির আদেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টারদিকে বিচারকার্য চলাকালীন সমাপ্ত করে বিচারক নিজেই আইনজীবীদের উদ্দেশ্যে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভোলা জেলার সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি মাদারীপুর জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বে ছিলেন। ২০২১ সালের ১২ ডিসেম্বর মুন্সীগঞ্জ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করাকালীন তিন মাস পর তিনি আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় সাড়ে ৩ বছর বিচারকের দায়িত্ব পালন করেন।
আদালত সূত্রে জানাগেছে, বিচারক শহিদুল ইসলাম দক্ষতার সহিত মামলার বিচারকার্য সম্পন্ন করেছেন। তিনি মামলা নিস্পত্তি করে ২০২২ সালে প্রথম, ২০২৩ সালে দ্বিতীয় ও ২০২৪ সালে সর্বচ্চ মামলা নিস্পত্তিকারী হিসেবে তৎকালীন ও বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছ থেকে সম্মাননা পেয়েছেন। তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওাধীনে পরিবেশের মোবাইল কোর্ট পরিচালনা করে গত জানুয়ারি হতে ১০ দিনে ২৭ টি প্রতিষ্ঠানে সাড়ে ৮১ লক্ষাধিক টাকা জরিমানা করে সরকারি কোষাগারে টাকা জমা করেন। জেলার গড়ে ওঠা বিভিন্ন সিমেন্ট কারখানা, হিমাগার, বালুর ব্যবসায়ীদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এছাড়াও তিনি মামলায় প্রবেশনের ব্যাপক ভূমিকা পালন করেছেন। আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের নির্দেশে কোর্ট হাজতখানায় মহিলা ও পুরুষ হাজতীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেন। আদালত ভবনের প্রতিটি তলায় বিচারপ্রার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, মাতৃদুগ্ধ পান কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন। বিচারক শহিদুল ইসলামের এমন মহৎ কাজের জন্য আদালতে আসা বিচারপ্রার্থী সহ আইনজীবীরা তাকে সাধুবাদ জানান।
ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের কাজের দক্ষতা নিয়ে সমিতির একাধিক আইনজীবী সন্তুষ্টপোষন করে বলেন তিনি যেখানে যাবে সেখানেই দক্ষতার সহিত কাজ করবেন। তার মধ্যে বিচারিক দক্ষতা রয়েছে। মুন্সীগঞ্জে থাকা অবস্থায় তিনি ভালো কাজের ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি যেখানে থাকুক ভালো থাকুক এমন মন্তব্য করেছেন আইনজীবীরা।
এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী মো. রোবেল মিয়া জানান, স্যার আজ বিচারিক আদালতে শেষ কর্মদিবস পালন করেছেন। স্যার খুব ভালো মনের অধিকারী। আদালতে তিনি সকল স্টাফদের মনজয় করেছেন। স্যার ভোলা জেলার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হয়েছেন।