সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ডেলটা লাইফে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ডেলটা লাইফে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে সফলভাবে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রিস্তা চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ডিভিপি রহমত উল্লাহ দিদারের সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এফসিএমএ উত্তম কুমার সাধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও একক বীমা বিভাগের প্রধান মোঃ ফরহাদ জলিল, সিনিয়র ম্যানেজার আক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মকর্তা ডিভিপি সামছুল আরেফিন সোহেল ডিজিএম আমজাদ হোসেন, রাসেল পোদ্দার । আরও উপস্থিত ছিলেন এজিএম আলমাছ বেপারীসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার, মার্কেটিং অফিসার এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় বর্ষ সমাপনীর সার্বিক কার্যক্রম, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা কোম্পানির টেকসই উন্নয়নের জন্য দলগত প্রচেষ্টা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!