সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি ও জড়িমানা

মুন্সীগঞ্জে ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি ও জড়িমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জড়িমানা করা হয়েছে।

সোমবার ২১ ( অক্টোবর) বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক মুন্সীগঞ্জ সদরের সিপাহি পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় আনোয়ারের মুরগির দোকানকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাচশত টাকা জরিমানা করেন।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব জনাব আসিফ আল আজাদ মুল্য তালিকা প্রদর্শন না করায় আলম সবজি ঘরকে এক হাজার টাকা ও মাসুম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করায় নাজমা বেকারিকে পাচ হাজার টাকা জরিমানা করেন।

আজকে টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, জেলা প্রানীসম্পদ কর্মকর্তার প্রতিনিধি জেলা ট্রেনিং অফিসার ডা: ফারুক আহমেদ, ক্যাব মুন্সীগঞ্জের প্রতিনিধি জনাব শাহনাজ বেগম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, আজিম আহমেদ ও মাহমুদা আফরিন রজনী এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!