সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে টোল প্লাজায় বাসচাপা: সেই চালক গ্রেফতার

মুন্সীগঞ্জে টোল প্লাজায় বাসচাপা: সেই চালক গ্রেফতার

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহতের ঘটনায় বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঘাতক চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়।

নিহতদের মধ্যে চারজন প্রাইভেট কারের যাত্রী, বাকি দুজন মোটরসাইকেল আরোহী। প্রাইভেট কারে থাকা নিহত যাত্রীরা হলেন আয়াজ, আমেনা, ইমি ও নিহা।

অন্যদিকে নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রেশমা আক্তার (২৪) ও তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!