সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে খাল খনন সহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে খাল খনন সহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ২টি খাল খনন সহ মোট ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

 

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। 

 

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে টঙ্গীবাড়ী উপজেলার দুটি খাল উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় মোকামখোলা ব্রীজ হইতে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্য়ন্ত (৫৭৭৬.১৯১) মিটার খাল খনন কাজ, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ত্রাণ মস্ত্রালয়ের সহযোগিতায় উপজেলার পাচগাও কুকরাদী (১২০০ মিটার) খাল পুনঃখনন, বৃহত্তর ঢাকা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৪ এর আওতায় উপজেলার কালিবাড়ী হইতে পাঁচগাও ইউপি কাইচমালধা একটি পাকা সড়ক উন্নয়ন, উপজেলার আউটশাহী ইউনিয়ন চাষিরী ও উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করেন। 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!