বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছেন টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের সালাউদ্দিন মেম্বার ।
২৯শে অক্টোবর রোজ বুধবার বিকেল চার ঘটিকায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের আব্দুলাপুর চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির পালান করেন । এবং মুন্সীগঞ্জ ২ আসনের গরিব দুঃখীর জননেতা মিজানুর রহমান সিনহার নির্বাচনী হাত কে শক্তিশালী করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় ।
লিফলেট বিতরণের সময় টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের সালাউদ্দিন মেম্বার বলেন, “তারেক রহমানের ৩১ দফা সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন। সাধারণ জনগণের মধ্যে এসব দফা প্রচারের মাধ্যমে আমরা তাদের সচেতন করে তুলতে চাই।”
রিপন তালুকদার বলেন তিনি দূর্দিনে মামলা আসামি ছিলেন আমরা ও ছিলাম সমস্ত প্রতিকূল পরিবেশে তিনি আমাদের পাশে ছিলেন তাই সবার উচিত তাঁকে আপন করে নেয়া ।
শরিফ আহমেদ বলেন দোলন ভাই এর নেতৃত্বে টংঙ্গীবাড়ি উপজেলা বিএনপির অংগ সংগঠনের সকল নেতা কর্মীদের মাঝে মিজানুর রহমান সিনহার পক্ষে ধানের শীষ প্রতীক এক যোগে কাজ করে যাচ্ছে যাতে করে মাটি মানুষের নেতাকে বিপুল ভোটে বিজয়ী হন ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শরিফ আহমেদ আহ্বায়ক কমিটি উপজেলা, রিপন তালুকদার,মাসুদ বেপারী,শাহিন তালুকদার, খোরশেদ আলম মোল্লা ইউনূস দেওয়ান যুবদল আব্দুল্লাহপুর ইউনিয়ন আমির হোসেন শেখ, দেলোয়ার হোসেন লিপু, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সহ আব্দুল্লাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি আবদুলাপুর ইউনিয়ন শাখার সকল নেতা কর্মী সহ যুবদল, ছাত্রদল শ্রমিকদল ,সহ সকল সংগঠনের নেতা কর্মীরা উক্ত সময় উপস্থিত ছিলেন ।