সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুর থেকে ৩২৬ পিছ সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

১৯ শে এপ্রিল শনিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ওই সমস্ত গুলি উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ পুলিশ। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ই আগস্ট থানা হতে লুট করা হয়েছিল।

গোয়েন্দা পুলিশ এক পেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাষ্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ৫ই আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোন দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলি গুলো উদ্ধার করেছে। ও গুলো সরকারি গুলি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!