সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিক্ষার্থী শাহজালাল হত্যা,খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিক্ষার্থী শাহজালাল হত্যা,খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ।

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ে দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশন এর নবন শ্রেনীর শিক্ষার্থী শাহজালালের খুনের ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গীবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার বেপারীর ছেলে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারি শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

এ সময় শিক্ষার্থী শাহজালালের খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার বেপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!