মুন্সীগঞ্জে “জেলা সাংস্কৃতিক জোট” নামে নতুন সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের মুন টাওয়ারের বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি ও অংশগ্রহনে এ জোটের যাত্রা শুরু হয়।
এসময় সর্বসম্মতিক্রমে সংগঠনে ১৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে এড: মোঃ মাহবুব উল আলম স্বপন ও সাধারণ সম্পাদক পদে লেখক গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বলের নাম ঘোষনা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ- সভাপতি মোঃ দুলাল হোসেন, হোসনে আরা ঝুমুর, সহ-সাধারণ সম্পাদক: মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এম আর লিটন, কোষাধ্যক্ষ নুসরাত জাহান সুমি, দপ্তর সম্পাদক এড. ফেরদৌস উর রহমান মাখন, অনুষ্ঠান সম্পাদক মাশফিক শিহাব, প্রচার সম্পাদক সাগর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাবুল, কার্যকরী সদস্য সুমন চৌধুরী, বিউটি আক্তার তৃষা, কার্যকরী সদস্য নুরুন্নবী মুন্না, তোফাজ্জল হোসেন শিহাব, রাজ মল্লিক, সেলিনা আক্তার বীনা, এড. মোঃ শাহ আলম, সাগর হোসেন মীর।
নতুন সংগঠনের মাধ্যমে মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার প্রত্যয় জানানো হয়।