মুন্সীগঞ্জ প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর বিকাল চার ঘটিকায় মুন্সীগঞ্জে শিলই ইউনিয়নে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাঈদ বেপারীর সভাপতিত্বে ও সদর থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোল্লা মোহাম্মদ শাহীন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মাতবর ।
আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের জেলা ও সদর থানা নেতৃবৃন্দ ।