সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে জাল দলিলের মামলায় আসামীকে জেল হাজতে প্রেরণ

মুন্সীগঞ্জে জাল দলিলের মামলায় আসামীকে জেল হাজতে প্রেরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাল দলিল করে সম্পত্তি আত্মসাৎ করার অপরাধের মামলায় আব্দুস সালাম খানকে (৭৫) আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরের দিকে আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হলে শুনানি শেষে লৌহজং থানা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদ আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামি আব্দুস সালাম খান লৌহজং উপজেলার মৌছা গ্রামের মৃত জলিল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ১৯৬৭ সনের ২৪ ডিসেম্বর আসামি তার পিতা জলিল খানকে গ্রহীতা সাজিয়ে একই গ্রামের মামলার বাদী মনিরুজ্জামানের পিতা ও চাচাদের দাতা বানিয়ে ২ টি জাল দলিল সৃজন করে সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে লৌহজং সহকারী কমিশনার ভূমি অফিসে আসল দলিল বলে ২০৭/২২-২৩ইং মামলায় দাখিল করেন।

পরে বাদী গত ২০২৪ সালের ১৩ জুলাই ভূমি অফিস হতে আসামির সৃজিত জাল দলিলের বিষয়ে অবগত হয়ে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক খা এর ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর লৌহজং থানা আমলি আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করলে, মামলাটি আদালত গ্রহণপূর্বক জেলা গোয়েন্দা (ডিবি) কে তদন্ত করে প্রতিবেদনের জন্য নির্দেশ দেন।

 প্রতিবেদনে বাদী সন্তুষ্ট না হওয়ায় আদালতে নারাজি দাখিল করলে আদালত পিবিআই, মুন্সীগঞ্জ তদন্তের নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন আদালত। আসামি সমন প্রাপ্ত হয়ে আদালতে হাজির না হওয়ায়, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিলে আসামি স্বেচ্ছায় রবিবার হাজির হলে শুনানি শেষে আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ বলেন, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করায় তার জামিন শুনানি শেষে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!