সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর হতে এক বিশাল র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আদালত চত্বরে শেষ হয়।

পরে সকাল সাড়ে ৯ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এক আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম।

অনুষ্ঠানে লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাহমিনা হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশনস মোঃ ফিরোজ কবির, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মোঃ তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান প্রমূখ।

এ সময় আদালতের অন্যান্য বিচারকগণ, জেলার অন্যান্য কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, লিগ্যাল এইড এর মাধ্যমে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনা অর্থে মামলা পরিচালনা করার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় লিগ্যাল এইড অফিস রয়েছে। এখানে শুধু মামলা নয় মামলা সংক্রান্ত জটিলতা বিষয় নিয়ে এখানে বিনা মূল্যে আপস মীমাংসা করা হয়। এছাড়াও লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা স্মারক পেলেন অ্যাডভোকেট মোঃ হাফিজ উদ্দিন ও এডভোকেট পাপিয়া আক্তার নিলু।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!