মোঃ জিয়াউর রহমান ও লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
শুক্রবার ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে।
মে দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের সকল দেশের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস।
জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মৃধার সঞ্চালনায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার শ্রমিক দলের সভাপতি, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ক্যাব মুন্সীগঞ্জ সদরের সভাপতি এ্যাড কেএম সাইফুল্লাহ ভূইয়া, আনোয়ার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা শাখা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আফছার উদ্দিন কাজী, সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল হামিদ, জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ সদর শাখার সভাপতি হাজী মনির হোসেন মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সহ দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সেলিম, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনে সহ দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সেলিম।
মহান মে দিবসের আলোচনা সভায় বক্তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা শ্রমিকদের মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।