সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে জনজীবনের আয়োজনে জাতীয় কবির জন্মদিন পালিত

মুন্সীগঞ্জে জনজীবনের আয়োজনে জাতীয় কবির জন্মদিন পালিত

কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক 

জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক জনজীবন এর উদ্যোগে এবং জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে আজ রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের পুরাতন কাচারিতে দ্রোহের কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, জাতীয় কবি

প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। 

সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সমাজকল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ও এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের প্রেসিডেন্ট এসএম মাসুদ রানা, জনজীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন বেপারী, নাজিমুদ্দিন, আনোয়ার হোসেন প্রমূখ।

আগত অতিথিবৃন্দ জাতীয় কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং কবির আত্মার মাগফিরাত কামনা করেন। 

আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখা ‘রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার.. আল্লাহ করোনা বিচার” হামদে এলাহী পরিবেশন করেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া এবং “ফুটে যে ফুল- আঁধার রাতে” গানটি পরিবেশন করেন জনজীবন ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান বলেন- জাতীয় কবির জীবন ও কর্ম নিয়ে প্রতিটি জেলায় ছোট পরিসরে হলেও একটি করে গবেষণা ইনস্টিটিউট করা প্রয়োজন যাবে কবির সৃজনশীলতা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!