সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে ছুড়িকাঘাতের পর হাসপাতােল যুবকের মৃত্যু, আটক-১

মুন্সীগঞ্জে ছুড়িকাঘাতের পর হাসপাতােল যুবকের মৃত্যু, আটক-১

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের মিরকাদিমে এক যুবকের ছুরিকাঘাতে আহত পর চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি (২৩) নামক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছ। এঘটনায় ফয়সাল (২৫) নামের ১জনেক আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরকাদিমের কালিন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার রাত ১২ টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র।

পুলিশ ও নিহতের পিতা মুকুল বেপারি বলেন,‘শনিবার রাতে আমাদের সাথে বাড়িতেই অবস্থান করছিলো শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো।’

তিনি বলেন, ‘আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শত্রুতা নাই। কারা কি কারনে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!