সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের মামলায় আসামীর ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা

মুন্সীগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের মামলায় আসামীর ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে মো. আজিম (৩০) নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা মামলায় শাহিন (৩৫) নামের এক আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মামলার অপর ৭ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় প্রচারের সময় আসামি শাহিন অনুপস্থিত থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ। দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন সদর উপজেলার নতুন গাঁও এলাকার খোকার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই এলাকার করিম ফকিরের ছেলে আজিম নির্বাচনের ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার পথে আনারস প্রতিকের চেয়ারম্যান সমর্থক শাহিন সহ ৮ জন তার পথরোধ করে আনারস মার্কায় ভোট দিতে বলে। এসময় আজিম আনারস প্রতীকে ভোট দিবে না বলিলে শাহিনসহ অন্যান্য আরো ৮জন আজিমকে মারপিট করে। এসময় শাহিনের হাতে থাকা চাইনিজ চাপাতি দিয়ে আজিমের ডান পায়ের গোরালিতে কোপ মেরে রগ কেটে জখম করে। অন্যান্যরা আজিমের মোবাইল ছিনিয়ে নেওয়া সহ মাইরপিট করে। এসময় আশেপাশের লোকজন আজিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় জখমি আজিমের মা পরিবানু বাদী হয়ে গত ২০২১ সালের ২ ডিসেম্বর সদর থানায় শাহিন সহ আরো ৮ জনকে আসামি করে মামলা করেন। বিচারাধীনে থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত শাহিকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার নতুনগাঁও এলাকার খোকার ছেলে হাসান (২৬), ইউনূছ চোকদারের ছেলে হৃদয় (২৪), হরিপদ’র ছেলে নারায়ণ, রতনের ছেলে ইয়াছিন (২৭), বিল্লালের ছেলে বাবু (২৬), জাকিরের ছেলে জুম্মন (২৭) ও ইউনুছের ছেলে স্বপন (২৮)।

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, আজ আদালত শাহিন নামের একজন আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে। মামলার অপর ৭ জন আসামীর বিরুদ্ধে ঘটনার বিষয়ে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!