সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে চরাঞ্চলের কুকুরের কামড়ে আহত ৩৭

মুন্সীগঞ্জে চরাঞ্চলের কুকুরের কামড়ে আহত ৩৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪টি গ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিন চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবা (৭) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।বাকী আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে ৬ জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২ টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরো বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আরো কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!