সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

“বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই ” শ্লোগানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের বিভিন্ন স্তরের মানুষের আয়োজনে দেশব্যাপী চাঁদাবাজি, ডাকাতি, খুন, ধর্ষন ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত উক্ত গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধনে সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মোঃ আরাফাত রায়হান সাকিব, সমন্বয়ক রাইসুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান বলেন- দেশে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ বেড়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। এসব অপকর্মকারীদের শক্ত হাতে দমন করতে নির্বাচিত সরকার সময়ের দাবী।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!