সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী দলের আহবায়ক কমিটির সদস্য মো: মোশাররফ হোসেন পুস্তি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাদ্রাসার ছাত্রদের মধ্যে ৫০০ শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এবং দোয়ার আয়োজন করেন। শুক্রবার (২৮ শে নভেম্বর) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারার জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসা এবং আশপাশের কয়েকটি মাদ্রাসা ছাত্রদের মধ্যে এ কম্বল বিতরণ করেন। 

 

এসময় মোশারফ হোসেন পুস্তি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও নেত্রীর দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ্য হয়ে আবারো দেশের কল্যানে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। এবং তারেক রহমানকে ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। 

 

তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের জনগণের খেদমতের জন্য দোয়া চান এবং জাতীয়তাবাদী দলের মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশা করে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কম্বল বিতরণ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও জাতীয়তাবাদী দলের সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাতিমারায় অবস্থিত জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাহমুদ হাসান আলমগীর।  

এ সময় মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!