সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে কারখানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে কারখানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় হুমায়ুনের অবৈধ কারেন্টজাল তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকা মুল্যের ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১ লক্ষ ৯৮ হাজার টাকা মুল্যের ৬ হাজার ৬ শ’ পিছ কারন্টজাল তৈরীর সুতার রেইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার দয়াল বাজার এলাকায় হুমায়ুনের কারেন্টজাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও কারেন্ট জাল তৈরির সুতার রেইল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জনাব মোঃশামসুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।

পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখ নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম ও সিনিয়র মৎস কর্মকর্তা শামসুর রহমানের উপস্হিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!