সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় মুন্সীগঞ্জের রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা।”

সম্মেলনের শেষপর্বে ২০২৫-২৬ সেশনের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২৮ সেশনের জন্য মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীকে সভাপতি এবং মুফতি মোহাম্মদ সানাউল্লাহ কাসেমীকে সেক্রেটারি মনোনীত করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মো. আরিফুল ইসলাম এবং সদস্য (সমাজকল্যাণ বিষয়ক) আলহাজ্ব আব্দুর রহমান।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!