সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখায় যৌথ বৈঠক অনুষ্ঠিত।  ‎

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখায় যৌথ বৈঠক অনুষ্ঠিত।  ‎

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

‎১৯শে এপ্রিল রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখায় যৌথ মিটিং, সিপাহিপাড়াস্থ মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

‎উক্ত সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন বেপারী ।

‎বিকাল ৫:০০টায় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়,জরুরী বৈঠকে সভাপতিত্ব করেন,জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী ,প্রোগ্রাম দুটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী গাজী মুহাম্মদ রফিকুল ইসলাম।

‎মিটিংয়ে সিনিয়র সহ সভাপতি, মাওলানা সোহরাব হোসাইন ফারুকী স্বাগত বক্তব্যে বলেন,২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সংস্কার , অতএব সংস্কারের আগে বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ নির্বাচন চায়না , যারা জনতার ভাষা বোঝে না এবং জনতার কথা চিন্তা করে না তারা নির্বাচন নির্বাচন করে লাফালাফি করছে,তিনি অন্যান্য রাজনৈতিক সংগঠনকে উদ্দেশ্য করে বলেন, জনতার ভাষা বোঝার চেষ্টা করুন ।

‎যৌথ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারী বলেন আমাদের সকল সহযোগী সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করব, এক সহযোগী সংগঠন আরেক সহযোগী সংগঠনের কাজের সহায়ক হব , মুন্সীগঞ্জের প্রত্যেকটি নাগরিকের কাছে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত যার যার স্থান থেকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকব, প্রত্যেক সহযোগী সংগঠনকে একটি দেহের এ তুলনা করে তিনি বলেন , এক সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের যেকোনো কাজে অন্যান্য সকল সহযোগী সংগঠন এগিয়ে আসবো,

‎এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলার,সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন হালাদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ , অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদার , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মুসা ঢালী,সহ-সাংগঠনিক সম্পাদক, আলী আজগর খান রিপন, সহ-দপ্তর সম্পাদক, বাহাদুর শাহ তানভীর, মোহাম্মদ বুলবুল দেওয়ান প্রমূখ।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান বিক্রমপুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরদার,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সরকার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জান্নাতুল, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, মুন্সীগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান কারিমী।

‎

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!