সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আজ ১২ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

“Our Nurses, Our Future; Empowered Nurses Save Lives” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের বাংলা প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আরিফুজ্জামান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নার্সদের মানবিক সেবা, আত্মত্যাগ এবং করোনা মহামারির সময় তাদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সরকার প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং নারীদের অংশগ্রহণ ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, নার্সদের আধুনিক প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নার্সদের অবদানের স্বীকৃতি ও তাদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!