সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৫ নভেম্বর (মঙ্গলবার) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক জনাব মো: আলাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ।

উক্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি বাস্তবায়নাধীন প্রকল্প,কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সকল অভিভাবককে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য আজ (২৫ নভেম্বর ২০২৫) থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!