মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ আদালতে এসে বাদীর দায়ের করা মামলায় আসামিরা আদালত হতে জামিনপ্রাপ্ত হয়ে আদালত প্রাঙ্গনে বাদীপক্ষকে মাইরপিট করায় রাইসুল ইসলাম নামে একজনকে ৩ দিনের ও শাকিলা আক্তার নামের অপর একজনকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে আসামিদের কারাদন্ড দেন।
সাজা প্রাপ্ত আসামি রাইসুল ইসলাম (৩০) গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইসমাইলের ছেলে ও শাকিলা আক্তার (৩২) একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের ইন্দিরা আলীর মেয়ে।
আদালত সূত্রে জানাগেছে, গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের জগির মিয়ার কন্যা জাকিয়া আক্তার (২৯) বাদী হয়ে শাকিলা আক্তার সহ ৫ জনের নামে গজারিয়া আমলী আদালতে মামলা করে।
ওই মামলায় আসামিরা আদালতের সমন প্রাপ্ত হয়ে মঙ্গলবার আদালতে সেচ্ছায় আত্মসমর্পন করলে আদালত শুনানী অন্তে তাদের জামিন দেন।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বাদী জাকিয়া আক্তার আদালত প্রাঙ্গনে গেলে সেখানে আসামি শাকিলা ও তার সহযোগী রাইসুল ইসলাম বাদীর উপর হামলা সহ মাইরপিট করে।
এ ঘটনা দেখে তাতক্ষনিক আদালতে ডিউটিরত পুলিশ এসে বাদীকে উদ্ধার সহ শাকিলা ও রাইসুলকে ওই বিচারিক আদালতে নিলে আদালতের বিচারক মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে আসামিদের সাজা মুলে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব বর্মন।