সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার.

মুন্সীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার.

মুন্সীগঞ্জ প্রতিনিধি.

মুন্সীগঞ্জের গজারিয়ায় অপারেশন ‘ডেভিল হান্টের’ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে ওই দিন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের মৃত আবিদ আলী’র ছেলে এবং হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

অপরজন একই উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে এবং ইমামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্কি (২৫)।

এ প্রসঙ্গে গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় গজারিয়া থানা আইনশৃঙ্খলা বাহিনী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই নেতাকে আটক করা হয়েছে।যাচাই বাছাইয়ের শেষ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তারা

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!