সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জের ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জের ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি- :

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সীগঞ্জের ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । রোববার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহরবার্গ রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়। এদের মধ্যে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মারা যায় জব্বার আলী, ১২ অক্টোবর  ভোররাত ৩টার দিকে মারা যায় আবু তাহের, ১৩ অক্টোবর বিকাল ৫টায় মারা যায় সালাম। এরা ৩ জন ৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া গিয়েছিলেন।  নিহত ৩ জনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে।

তাদের মৃত্যূর খবরে স্বজনের  শোকের মাতম বইছে পরিবারগুলোতে। ৩ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!