সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশ পত্রিকা পরিবার ও পাঠক মেলা কর্তৃক আয়োজিত সিরাজদিখান প্রেসক্লাবের সহযোগিতায় এবং সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফার সঞ্চালনায় বক্তারা বলেন অনতিবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ আলতাফ হোসেন, বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা, আব্দুর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান ছাত্র সমাজের রাতুল হাসান শান্ত, বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ, যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি নজরুল ইসলাম, ইছাপুরা ইউপি সদস্য মোহাম্মদ হীরা প্রমুখ।
এছাড়া সিরাজদিখান ও শ্রীনগরের সাংবাদিকবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, রক্তদান সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!