সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সহ আটক ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর ইয়াবা সহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও এক ব্যাক্তিকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

১১ নভেম্বর সোমবার সন্ধ্যার দিকে উপজেলার এম রহমান মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন মুন্সী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ হালিম খান টিপু ও শ্রীনগর শেখবাড়ির নুরইসলাম মিয়ার ছেলে রুবেল হোসেন স্বপন।

জানা যায় , শ্রীনগর থানার এ এসআই আব্দুল আজিজ ও পুলিশ ফোর্সের মাদক উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এম রহমান মার্কেটের সামনে মাদক সহ তাদের কে হাতেনাতে গ্রেফতার করেন ।

এ সময় তাদের কাছ থেকে ১৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিন মুন্সি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!