সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কোনো একটা এলাকার ঘটনা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকদের জন্য উমুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকরা মুন্সীগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার বক্তব্যে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, চাঁদাবাজি–এসব অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশকে নিয়ে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে ধারণা পায়।

তিনি সঠিক তথ্য তুলে ধরার আহ্বানের পাশাপাশি নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত ও সহিংসতামুক্ত মুন্সীগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!