সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আড়িয়ল বাজারে হাতপাখার প্রচারণায় জনতার ঢল 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আড়িয়ল বাজারে হাতপাখার প্রচারণায় জনতার ঢল 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে টঙ্গী বাড়িতে আজ ১৪ই নভেম্বর  শুক্রবার মুন্সীগঞ্জ-২ আসনের আওতাধীন টংগীবাড়ি-আড়িয়ল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন। 

গণসংযোগকে কেন্দ্র করে বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। স্থানীয় জনতা, ব্যবসায়ী, তরুণ-যুবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ঢলে পড়ে।

 

গণসংযোগকালে আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন— “এই আসনে জনতার সেবা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। অতীতের অবহেলা-অনিয়ম দূর করে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতেই হবে।”

তিনি আরও বলেন, “জনগণ পরিবর্তন চায়। একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও নিরাপদ মুন্সিগঞ্জ গড়তে আল্লাহর সাহায্য এবং আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি।”

গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা জনগণের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং উন্নয়ন ও ন্যায়ের রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরেন। পুরো বাজারজুড়ে হাতপাখার প্রতি অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!