সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজংয়ের শিরোপা জয়, শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজংয়ের শিরোপা জয়, শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা বিভাগে জমজমাট লড়াই শেষে শিরোপা ঘরে তুলেছে মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা।

 

রোববার (১০ মে) বিকেলে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে গজারিয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জ পৌরসভা।

 

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে টংগিবাড়ী উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে লৌহজং উপজেলা।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান। 

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

সৈয়দা নুরমহল আশরাফী সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা।

 

টুর্নামেন্টকে ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, জেলার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!