সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সিগঞ্জে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান ও পুরস্কার বিতরণ  

মুন্সিগঞ্জে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান ও পুরস্কার বিতরণ  

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা বড় মসজিদের (মারকায) পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান এবং পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ই ডিসেম্বর) সকাল দশটায় মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান করেন মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের মুহতামিম, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক হাতেমী। 

অনুষ্ঠানে ১১ জন হেফজুল কোরআন ছাত্রদের সবক প্রদান করা হয়। আমপারা থেকে নাজেরা সবক প্রদান করা হয় ৮ জন ছাত্রকে। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভালো ফলাফল কারীদের পুরস্কৃত করা হয়।

এ সময় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন আনু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারকাজ মসজিদের খতিব মুফতি হাসানুল হক সাহেব , মুফতি উমায়ের আহমেদ, মুফতি ফরিদ উদ্দিন আাযাদী, মুফতি মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আরিফ হোসেন (দর্পণ), মুন্সিগঞ্জ তাবলীগ জামাতের আমির ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, হাজী আমানুল্লাহ খান,আরিফ হোসেন লিটন প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!