সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সিগঞ্জে ডেভোলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ডেভোলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জ এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ এবং এর সহযোগিতায়
“ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান”
আজ সকাল- ১০ ঘটিকায় জেলা স্টেডিয়াম, মুন্সীগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন- জনাব খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জানাব মিজানুর রহমান ডন, জনাব মুকুল দাস, জনাব রিপন শেখ । এছাড়াও জনাব মঞ্জুর মোর্শেদ, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ। কোচ – মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রেফারি- আওলাদ, শাহীন শেখ, বাদল, জনাব মো: নাঈম, সহ আরো অনেক অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ফুটবল জনপ্রিয় একটি খেলা, এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, বিনয়, এবং শারীরিক সক্ষমতা/ ফিটনেস অর্জন করতে পারে। তাই এই ফুটবল চর্চা প্রতিটি স্কুলে স্কুলে ছড়িয়ে দিতে হবে। ছোট বয়স থেকে ফুটবল চর্চা করলে পরবর্তীতে ভালো খেলোয়াড় হওয়া যায়।
মুন্সীগঞ্জ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রায় ৮০ জন খেলোয়াড় উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরবর্তীতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স- আপ দল কে ট্রফি তুলে দেন। এদের মধ্যে থেকে পরবর্তীতে প্রশিক্ষণের জন্য ৩৫ জন কে বাছাই করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!