সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

দেলোয়ার হোসেন লিপু, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৯ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মাওয়া চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় এসে পথসভা করে এবং পরে টঙ্গীবাড়ি নির্মাণাধীন শিশু পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তিনি বলেন, “বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি ঐতিহাসিক স্মারক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, এবং লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।

আরো উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মল্লিক, মুন্সীগঞ্জ শ্রমিক দলের- সহ সভাপতি মিয়া এম মাহাবুব,মুন্সীগঞ্জ জেলা জিয়া পরিষদ সভাপতি মোঃ হাসেম সরদার সহবিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!