শেখ রাসেল ফখরুদ্দীন,টঙ্গীবাড়ী :
মুন্সিগঞ্জের সন্তান মানবিক ডাঃ পারভেজ শেখ ৩৯ তম বিসিএস ডেন্টাল সার্জন ফোরামের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন৷ তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের খলাগাঁও গ্রামের মরহুম আউয়াল শেখের পুত্র। সম্প্রতি অনুষ্ঠিতব্য এক্সিকিউটিভ কমটিটির নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ এই পদটি লাভ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ডক্টর অব মেডিসিন (MD) কোর্সে অধ্যয়নরত। পাশাপাশি মাইক্রোবায়োলজিতে এমএসসি সম্পন্ন করেছেন।চিকিৎসা পেশায় তার মেধা,নিষ্ঠা,সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মানজনক এ পদ লাভ করেন।
তার এই অর্জনের জন্য মুন্সিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন৷