সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত হিমাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুটি ইউনিট 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত হিমাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুটি ইউনিট 

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পরিত্যক্ত হিমাগারের জরাজীর্ণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বভনটি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি আশংকা নেউ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার পরিত্যক্ত চাঁন কোল্ড স্টোরেজের গোডাউন ভবন থেকে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফারার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। এসে তারা আগুন নেভাতে কাজ শুরু করে। তবে তীব্র ধোঁয়ার কারণে ভবনের ভিতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে ভবনটি পরিত্যক্ত। এ কারণে তেমন ক্ষয়ক্ষতির আশংকা নেই। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে তীব্র ধোঁয়ার কারণে ভবনের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!