সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মায়ের বাগান বাড়িতে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

মায়ের বাগান বাড়িতে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

 

গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার নিকটবর্তী আবদুল্লাহপুর গ্রামে তার মা লোপা কায়সারের বাগান বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

কারিনা কায়সারের নানাবাড়ি উপজেলার পুরান বাউশিয়া গ্রামে। প্রিয় এই তারকাকে শেষ বিদায়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় অসংখ্য ভক্ত অংশ নেন।

কারিনা কায়সারের মা লোপা কায়সারের নিকটাত্মীয় জোবায়ের জাহাঙ্গীর জানান, রোববার (১৭ মে) রাতে ঢাকায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের শেষে মরদেহ গজারিয়ায় আনা হয়।

এর আগে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে কারিনা কায়সারের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে মেয়ের মরদেহ গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। শোকে স্তব্ধ কায়সার হামিদ এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিও এইচ এস মাঠ-এ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা বনানী দরবার শরিফ-এ দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার-এ।

উল্লেখ্য, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডিজিটাল মাধ্যমে পরিচিত মুখ ও প্রতিভাবান এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে গজারিয়াসহ সারা দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!