গজারিয়ায় কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন সমাজসেবী ইউসুফ আলী
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে প্রায় দেড়বছর যাবৎ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী সোলাইমান মুন্সীর (৫০) পাশে দাঁড়ালেন ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবী ইউসুফ আলী দেওয়ান।
খোঁজ নিয়ে জানা যায়, কোলন ক্যান্সার আক্রান্ত সোলাইমান মুন্সী। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন, হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি কোলন ক্যান্সার সহ নানা ব্যাধিতে আক্রান্ত তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপর থেকেই দীর্ঘ দেড় বছর ধরে চলছে তার চিকিৎসা ব্যয়। পরিবার জানায় সহায় সম্পত্তি বিক্রি করেও তার চিকিৎসা ব্যয় মিটানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। ক্যান্সার আক্রান্ত অসুস্থ সোলাইমানের দুই সন্তান বড় ছেলে দশম শ্রেনী ও ছোট মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখা পড়া করে।
সোলাইমান মুন্সীর এ করুন অসহায়ত্বের কথা শোনে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সমাজসেবী আমেরিকান প্রাবসী ইউসুফ আলী দেওয়ান কোলন ক্যান্সারে আক্রান্ত সোলাইমান কে তার বাড়িতে দেখতে যান এবং বাড়িয়ে দেন সহযোগিতার হাত, ভবিষ্যৎতেও তার জন্য সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এই বিষয়ে ইউসুফ আলী দেওয়ান বলেন, কিছু দান আছে যা গোপনে করতে আর কিছু দান আছে সম্মুখে করতে হয়। গজারিয়া বাসীর কাছে আমার নিবেদন ভবেরচর ইউনিয়নের সন্তান অসহায় ক্যান্সার আক্রান্ত সোলাইমানের সহায়তা সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাকে বাঁচাতে বাড়িয়ে দেন আপনাদের সহযোগিতার হাত।
এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল, ডেইলি টাইমস অব বাংলাদেশের কর্মকর্তা মোঃ মিজান, ভিটিকান্দি যুব সমাজের স্বেচ্ছাসেবক মোঃ সাইফ, রাফিদ হোসেন, সোহাগ মিয়া, মোঃ মামুনসহ মানবিক স্বেচ্ছাসেবকগন ।