সংবাদ শিরোনাম :
এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

মাধবপুরে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : 

হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া ও একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।

পুলিশ জানায় গোপন সূত্রের খবরে সিএনজিতে করে গাঁজা পাচারের তথ্য পেয়ে এসআই পাভেল আহমেদ তিতাস হাসপাতালের সামনে থেকে ধনু মিয়া ও কবির হোসেনকে গ্রেফতার করেন।এসময় তাদের দখলে থাকা ৪০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পাচানে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!