সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মাধবপুরে শীতের সবজিতে বাজার জমজমাট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

শীতের আগমন ঘনিয়ে আসতেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাটবাজারগুলোতে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় জমছে ক্রেতা-বিক্রেতাদের। সারি সারি দোকানে সাজানো তাজা লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, পালং শাক, টমেটো, আলু, কাঁচামরিচসহ নানা রঙের সবজিতে এখন বাজারে ছড়িয়ে পড়েছে সবুজের সজীব আমেজ।

 

স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে। ফলে বাজারে জোগান বেড়েছে এবং দামও রয়েছে ক্রেতা সাধারণের নাগালে। মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকেরা ইতোমধ্যেই জমি থেকে তাজা সবজি তুলতে শুরু করেছেন।

 

বিক্রেতারা জানান, বর্তমানে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকায়, বেগুন ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

সবজি কিনতে আসা জগদীশপুর বাজারে (উজ্জ্বল মিয়া) ক্রেতা বলেন, “এখন বাজারে নানান জাতের সবজি পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলকভাবে সহনীয়, তাই প্রতিদিনই সবজি কিনতে আসি।”

 

অন্যদিকে, কৃষকরাও সন্তুষ্ট। তারা বলছেন, এ বছর ফলন ভালো হওয়ায় ন্যায্য দাম পেলে কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। অনেকেই আগাম জাতের সবজি চাষ করে ইতোমধ্যে লাভবান হয়েছেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় এক হাজার একর জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সার ও কীটনাশক সরবরাহ থাকায় কৃষকেরা এ বছর আগের তুলনায় ভালো ফলনের আশা করছেন।

সবমিলিয়ে মাধবপুর উপজেলা সদর, ধর্মঘর, চৌমুহনী, বহড়া, আদাঐর, আন্দিউড়া, বুল্লা, শাজানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, বাঘাসুরা ও ছাতিয়াইন হাটবাজারে এখন তাজা সবজির প্রাচুর্যে জমজমাট পরিবেশ। কৃষকের মুখে হাসি, আর ক্রেতাদের ঝুড়িতে ভরছে শীতের সজীব সবজি—এই দৃশ্যই যেন বলে দিচ্ছে, মাধবপুরে শীত এসে গেছে সবুজের বার্তা নিয়ে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!