সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মাদক মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব।*

মাদক মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব।*

নিজস্ব প্রতিনিধি 

মাদক মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব।*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এবং র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক *আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন দেওদিঘী বাজার এলাকা* থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ১৯/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.২০ ঘটিকার সময়* র‌্যাব-১০ এবং র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল *টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন দেওদিঘী বাজার এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি থানার মামলা জি.আর- ৩০৪/২২ (নলছিটি), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১, জি.আর- ৬৯৫/১৭ (মিরপুর মডেল), ধারা- ৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০, জিআর- ৪৮৪/১৮(শাহাবাগ) ধারা- ৩৭৯/৩৩৮-ক পেনাল কোড, জিআর- ৮৮/১৪ (নলছিটি), ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ও ০২ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক *আসামি মো: নান্টু শরীফ (২২),* পিতা- মো: আ: ওয়হেদ শরীফ, সাং- নাঙ্গুলী, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!