সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মাছের ঘের কাটার নামে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ নিধন

মাছের ঘের কাটার নামে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ নিধন

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর : তালগাছ বাড়ে ঝোঁপেঝাড়ে। ঝোঁপঝাড় কাটার সাথে সাথে তালগাছ নির্মম ভাবে কেটে সাবাড় করা হচ্ছে। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের সালামতপুর গ্রামের পাশের মেইন সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ মাছের ঘের কাটার সময় কেটে ফেলা হয়েছে এবং অনেকগুলো গাছ মাটিচাপা দেওয়া হয়েছে। উপজেলার সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জনাব সফিয়ার রহমান এই তালগাছগুলো রোপন করেছিলেন। তিনি অত্যন্ত দুঃখ করে বলেন- গাছ লাগায়ে আর লাভ কি। এই বছর থেকে চিন্তা-ভাবনা করেছি আর গাছ লাগাবো না। এই পরিশ্রম বৃথা, ভুতের পরিশ্রম। নওগাঁর গহের আলী ভিক্ষা করে খেতো। তিনি রাস্তার ধারে তালগাছ লাগিয়ে বিখ্যাত হয়ে একুশে পদক পাইছিলো, আর আমি তালগাছ লাগিয়ে মানুষের পুরস্কার পাওয়াতো দুরের কথা, মানুষের গালাগালি পাচ্ছি। তিনি আরও বলেন- আমার হাতের লাগানো অনেক তালগাছ বড় হওয়ার আগেই রাস্তার নিচের জমির মালিকরা ঘের ব্যবসার নামে নিধন করছে। জানাগেছে- ওই অঞ্চলের প্রভাবশালীরা কৃষি জমিতে মাছের ঘের কেটেছে। যা সরকারী নিয়মপরিপন্থি। এভাবেই কমে যাচ্ছে কৃষি জমি। জনাব সহকারি অধ্যাপক সফিয়ার রহমান বলেন- নির্বিচারে তালগাছগুলো মেরে ফেলা হয়েছে। এখন এর প্রতিবাদ কে করবে। প্রশাসনও নিরব, এলাকাবাসিও নিরব। যার যা ইচ্ছা সে তাই করছে। উল্লেখিত সড়কের পথচারী জানান- সফিয়ার স্যার অনেক বছর ধরে বিভিন্ন রাস্তার ধারে সরকারি জমিতে তালগাছ রোপন করে থাকেন। তিনি যে কাজ টা করেন, এই কাজটা আমাদের চোখে অনেক ভালো কাজ। কিন্তু এই রাস্তার ধারে মাছের ঘের কাটার সময় ঘের মালিকরা তালগাছগুলোর এইভাবে ক্ষতি করা ঠিক হয়নি। পথচারীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশসানে সু-দৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!