সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশের ওমপাড়া বটতলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আশুদা বেগম (৪৫) নামে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখি মাইক্রোবাসের সাথে মাওয়ামুখী অটোরিকশার এই সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এই নারী মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতরা হলেন, আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫) ও অজ্ঞাত আরেকজন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!