সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ

মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সিরাজদিখান অংশে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশের তথ্য সুত্রে জানা, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাস ও একটি কাভার্ডভ্যান একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো।

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দূর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

তিনি আরও জানান, আহতদের আঘাত গুরুতর নয়। কুয়াশার মধ্যে চালকদের অসতর্কতা এবং বেপরোয়া গতিই কারণ দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্ক হয়ে গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!